দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে বড় পর্দায় ইদানীং খুব একটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব তিনি। নিজের জীবনের নানা মুহূর্ত, ভালো লাগা কিংবা মন্দ লাগার কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার ছেলেকে নিয়ে সুইমিংপুলে আনন্দঘন সময় কাটানোর কয়েকটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনায় এসেছেন পরীমনি।
অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়েই নিজের জীবন গুছিয়ে নিয়েছেন এ অভিনেত্রী। কাজের পাশাপাশি সন্তানদের সময় দেওয়াকেও গুরুত্ব দেন তিনি। অভিনয়ের পাশাপাশি সন্তানদের নিয়েও ব্যস্ত সময় কাটাতে সিদ্ধহস্ত। কাজের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি নিয়মিতই সামাজিক মাধ্যমে প্রকাশ করে থাকেন পরীমনি।
এবার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে সুইমিংপুলে জলকেলিতে মেতে ওঠার একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। সন্তানদের ঘিরে বিভিন্ন আনন্দঘন মুহূর্তও ভক্তদের সঙ্গে শেয়ার করতেও এতটুকু দ্বিধাবোধ করেন তিনি। আবার তাদের মা-ছেলের ছবি প্রকাশের সুন্দর মুহূর্তগুলো নিয়ে প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা। যদিও পরীমনির বড় ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য ছাড়াও তার পরিবারে রয়েছে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম।
পরীমনির সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সুইমিংপুলে ছেলেকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন। কখনো পানিতে ছেলের সঙ্গে খুনসুটি, আবার কখনো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে মা-ছেলের স্বতঃস্ফূর্ত আনন্দের মুহূর্ত ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে পরীমনির এমন পোস্টে তার ভক্ত-অনুরাগরাও ভালোবাসা জানিয়েছেন।
কেএম